গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে স্থানীয়দের পিটুনিতে নিহত তিনজনের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তিদের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি জানান, ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাছা বুড়িগঞ্জ এলাকার আলেব্বর আলীর ছেলে কাউসার (৫০), উত্তরপাড়া সিহালী গ্রামের আক্কাস আলীর ছেলে বুলবুল (৩৮) এবং দুপচাঁচিয়া উপজেলার সাহাপাড়া হেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহীনুর (৩১)।
গতকাল রোববার ভোররাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ (মাজার এলাকা) গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, প্রায় ৮-১০ জনের একটি সংঘবদ্ধ চক্র গরু চুরির সঙ্গে জড়িত ছিল। তবে ধাওয়া খেয়ে চক্রের অন্য সহযোগীরা পিকআপসহ পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে ওই গ্রামের কৃষক আব্দুস ছালামের গোয়ালঘর থেকে সংঘবদ্ধ একটি চক্র তিনটি গরু চুরি করে পিকআপ ভ্যানে তুলতে গেলে বাড়ির লোকজন টের পান। এ সময় চিৎকার দিলে স্থানীয়রা ধাওয়া দেন। পালানোর সময় চোর চক্রের তিন সদস্য একটি পুকুরে লাফিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাঁদের ধরে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। অপরদিকে, এ ঘটনায় অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. তফিজ উদ্দীন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে