
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার মুখপাত্র জাহিদ হাসান জীবনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী খেয়াঘাট এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জাহিদ জানিয়েছেন, রাতে দুলাভাইসহ গাইবান্ধা শহর থেকে বাড়ি ফেরার পথে খেয়াঘাট বাজার এলাকায় তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। তিনি জানান, হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।
জাহিদ ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ আলীর ছেলে।
জাহিদ বলেন, ‘রাতে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। খেয়াঘাট আদর্শ কিন্ডারগার্টেন মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি আমাদের পথ রোধ করেন। তাঁদের একজন হঠাৎ আমার মাথায় আঘাত করেন। পরে হেলমেট খুলে আঘাতের চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সরে যান।’ তিনি বলেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী। বর্তমানে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নিয়ে কাজ করছি। সেই সঙ্গে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়ের করা এক মামলার দ্বিতীয় সাক্ষীও আমি। এসব কারণে হামলাটি প্রতিহিংসামূলক হতে পারে।’ তিনি আরও জানান, নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে