জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে ভোটকেন্দ্র ৬৭৫টি। এর অর্ধেকের বেশি, অর্থাৎ ৩৭৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এই আসনগুলোয় বিএনপি-জামায়াত জোটসহ ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচন অফিস সূত্র বলেছে, গাইবান্ধায় ভোটার রয়েছেন ২১ লাখ ৭২ হাজার ৪৯৯ জন। এখানকার পাঁচটি আসনের ৬৭৫টি কেন্দ্রের মধ্যে ৬৫টি দুর্গম চরাঞ্চলে।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১২৩টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১১টি ও ঝুঁকিপূর্ণ ৪১টি। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১১২ জন। এখানে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাইবান্ধা-২ (সদর) আসনে একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১১৮টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১১টি ও ঝুঁকিপূর্ণ ৫১টি। এই আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১১ হাজার ৪৬০ জন। এখানে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১৪৬টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭টি ও ঝুঁকিপূর্ণ ৮৭টি। এই আসনে ভোটার রয়েছেন ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। এখানে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১৪২টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ পাঁচটি ও ঝুকিপূর্ণ ১০৫টি। এই আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। এখানে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ১৭টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১৪৬টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ৩৫টি ও ঝুকিপূর্ণ ৯০টি কেন্দ্র। এই আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ২৬১ জন। এখানে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করা হয়েছে।
গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ১ হাজার ১০০ সেনাসদস্য, ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। এ ছাড়া আড়াই হাজার পুলিশ সদস্য ও র্যাবের ১৪টি টহল টিম থাকবে। তিনি জানান, ভোটকেন্দ্রগুলো সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি স্থাপন করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে