
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন থেকে বসতবাড়ি ও আবাদি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার বিকেলে ভাঙনকবলিত এলাকাবাসীর উদ্যোগে নদের পাড়ে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কয়েক শ ভুক্তভোগী ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
ভাঙনের শিকার এলাকার মধ্যে রয়েছে উড়িয়া ইউনিয়নের ককাইমারী, ব্যাপারীপাড়া, আকন্দপাড়া, জোলাপাড়া ও ভাটিয়াপাড়া গ্রাম। বক্তারা বলেন, গত এক মাস ধরে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে অব্যাহত ভাঙনে বসতবাড়ি এবং একরের পর একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে কয়েক শ পরিবার এবং ফসলি জমি এখনো মারাত্মক হুমকির মুখে।
এ সময় তাঁরা অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেও ভাঙন প্রতিরোধে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে জরুরি ভিত্তিতে অস্থায়ী ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি স্থায়ী প্রতিরোধ প্রকল্প গ্রহণের দাবি জানান বক্তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, ফুলছড়ি উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, সহ-সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, স্থানীয় ইউপি সদস্য ছায়দার রহমান, সমাজসেবক মজনুর রশিদ প্রমুখ।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩১ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে