
গাইবান্ধায় অভিযান চালিয়ে তিনটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ১২ হাজার টাকা জরিমানা করছে স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালের সামনে থেকে এ অভিযান শুরু হয়। পরে বাসস্ট্যান্ড এলাকায় বেলা ৩টা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেকার রহমান। এ সময় ডায়াগনস্টিক সেন্টারগুলোর অবকাঠামো ও রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়।
সিলগালা ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো, মোমেনা নজরুল ফিজিওথেরাপি সেন্টার, সি এফ এইচ হেলথ কেয়ার সেন্টার, ক্রিসেন্ট মেডিকেল স্টোর। এ ছাড়া হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার পাঁচ হাজার টাকা, নিউ কলি ডায়াগনস্টিক সেন্টার পাঁচ হাজার, মোমেনা নজরুল ফিজিওথেরাপি সেন্টারকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
গাইবান্ধা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মো. সোহেল মাহামুদ বলেন, স্মার্ট স্বাস্থ্যসেবা গড়ার লক্ষ্যে অবৈধ ক্লিনিক, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তরের এই অভিযানে উপস্থিতি ছিলেন, মেডিকেল অফিসার সোহেল মাহামুদ, মো. আয়নাল হক ও আল মেহেদী।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১২ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে