
নেত্রকোনার খালিয়াজুরীতে টিসিবির চাল বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় ভরার অভিযোগে ডিলারের দোকানে অভিযান চালিয়ে দোকান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। তবে এই ঘটনায় কেউ আটক হননি। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় আব্দুস সালামের একটি দোকানে এই অভিযান পরিচালনা করেন...

ফেনীতে দীর্ঘ সাত বছর ধরে লাইসেন্স নবায়ন না করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘ফেনী প্রাইভেট হাসপাতাল’ সিলগালা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। আজ রোববার (১২ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। অভিযানের সময়

স্থানীয়রা অভিযোগ করেন, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরেই নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করা হচ্ছিল। এমনকি অস্ত্রোপচারের সময় ব্যবহৃত ইনজেকশন ও গ্লাভস পুনরায় ব্যবহার করা হতো, যা রোগীদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ফেলেছে।

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারটিতে কোনো অভিজ্ঞ চিকিৎসক নেই। তবু এখানে চলছে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা; দেওয়া হচ্ছে রিপোর্ট। একজন টেকনিশিয়ান দিয়ে চলছে ডায়াগনস্টিক সেন্টারটি। তিনি রিসেপশন থেকে শুরু করে স্যাম্পল সংগ্রহ, ল্যাবে পরীক্ষা, রিপোর্ট দেওয়াসহ সব কাজ করেন।