
ফেনীতে বন্যার পানি কমতে না কমতেই দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলার গ্রামীণ সড়ক অবকাঠামো বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) জানিয়েছে, বন্যায় অন্তত ১২৬টি সড়কের প্রায় ৩০০ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে সড়ক মেরামতে অন্তত ৯০ কোটি টাকা প্রয়োজন।
এলজিইডি জানায়, ছাগলনাইয়ার ১৭টি সড়কে ১২৬ কিমি, ফুলগাজীর ৬৯টি সড়কে ৯৫ কিমি, পরশুরামের ১৮টি সড়কে ৪৯ কিমি, ফেনী সদরের ৯টি সড়কে ২০ কিমি এবং সোনাগাজীর ১৩টি সড়কে ১০ কিমি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলজিইডির ফেনী জেলার নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক বলেন, সম্প্রতি বন্যায় জেলার প্রায় ৩০০ কিলোমিটার সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এসব সড়ক মেরামতে অন্তত ৯০ কোটি টাকা প্রয়োজন। এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসাব বলে তিনি জানান। পুরোপুরি পানি না নামা পর্যন্ত চূড়ান্ত ক্ষতির চিত্র পাওয়া যাবে না। তিনি আরও জানান, সরকারের কাছে প্রয়োজনীয় বাজেট চেয়ে চাহিদাপত্র পাঠানো হবে। বাজেট পেলেই সংস্কারকাজ শুরু করা হবে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ছোটখাটো মেরামতের কাজ শুরু হয়েছে। যেসব এলাকায় যান চলাচল বন্ধ, সেখানে আপাতত বাঁশের সাঁকো তৈরি করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।
ফুলগাজীর উত্তর শ্রীপুরের বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, ‘বন্যায় আমাদের ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলের মাঠ—সব ধ্বংস হয়ে গেছে। এখনো রাস্তায় বড় বড় গর্ত, চলাফেরা অসম্ভব হয়ে পড়েছে। বয়স্ক এবং অসুস্থ মানুষজন সবচেয়ে বেশি কষ্টে আছে।’ পরশুরামের পশ্চিম অলকা গ্রামের আবুল হোসেন বলেন, ‘প্রতিবছরই বন্যা হয়, আর রাস্তা ভেঙে যায়। কিছুদিন সামান্য সংস্কার করে রাখে, কিন্তু কয়েক মাস না যেতেই আবার আগের দশা।’
ছাগলনাইয়ার উত্তর সতেরো গ্রামের শাহ আলম বলেন, ‘গত বছরের বন্যায় যেসব রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো ঠিকঠাক মেরামত করা হয়নি। তাই এবার সামান্য পানিতে আবারও রাস্তাগুলো ভেঙে পড়েছে।’
জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, বিভিন্ন দপ্তর থেকে প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা জমা পড়েছে। তবে এখনই এটিকে চূড়ান্ত ধরা যাবে না। পানি নেমে গেলে প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে। সম্প্রতি আইনশৃঙ্খলা কমিটির সভায় সড়ক সংস্কার বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে