
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ রোববার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এই ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্সের চালকের কথা-কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা আরেকটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মারা যান একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও একজন যাত্রী।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসকে সরিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কবি শামসুর রাহমান নাগরিক কবি ছিলেন। কিন্তু তাঁর মধ্যে ছিল শেকড়ের টান। গ্রামের প্রকৃতি, মেঘনা নদীর ঢেউয়ের কলকলানি শব্দ এবং গ্রামের পাশ দিয়ে ট্রেনের শব্দকেও কবি ভালোবেসেছিলেন। নগরে জন্ম ও বসবাস করলেও শামসুর রাহমান তাঁর কবিতায় গ্রামকে হৃদয়ে ধারণ করেছেন।
৫ ঘণ্টা আগে
কৈশোরের সেই চঞ্চল দিনগুলো আজ কেবলই স্মৃতি। কিন্তু সেই স্মৃতিরা যে আজও কতটা জীবন্ত, কতটা প্রাণোচ্ছল—তার এক অনন্য নজির সৃষ্টি হলো পবিত্র ঈদুল ফিতরের পরের দিন। এদিন টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠ পরিণত হয়েছিল স্মৃতির মেলায়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর লালবাগ পোস্তা এলাকার একটি বাসায় ফারহান রহমান জিহাদ (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে লালবাগ পোস্তা শাহী মসজিদের পাশের একটি বাসায় ঘটনাটি ঘটে।
৫ ঘণ্টা আগে
আজ রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানার শেখের জায়গা এলাকায় এ অভিযান চালানো হয়। পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ।
৫ ঘণ্টা আগে