
সৌদি আরবের রিয়াদে ফেনীর পরশুরামের প্রবাসী যুবক আবদুস সালাম ভূঁইয়া সজীবকে (২৮) অপহরণ করেছে দুর্বৃত্তরা। লোহার শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তাঁর পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। সজীব উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত ২১ সেপ্টেম্বর রাতে রিয়াদের যেদিদ সানাইয়া কোম্পানির অফিসের সামনে থেকে সজীবকে একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অপহরণকারীরা। পরদিন সকালে তাঁর পরিবারের কাছে কল দিয়ে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দিয়েছে তারা। ইতিমধ্যে সজীবের কর্মরত কোম্পানি সৌদি পুলিশের কাছে অভিযোগ করেছে।
জানা গেছে, চলতি বছরের ৪ জুলাই দেশে এসে বিয়ে করেন প্রবাসী সজীব। দুই মাস ছুটি শেষে গত ৭ সেপ্টেম্বর তিনি আবার রিয়াদে কর্মস্থলে ফেরেন। অপহৃত সজীবের মা জরিফা খাতুন বলেন, ‘অপহরণকারীরা ভিডিও কলে দেখিয়েছে আমার ছেলেকে লোহার শিকলে বেঁধে রেখেছে। তাকে মারধর করে রক্তাক্ত করেছে। ৫ লাখ টাকা না দিলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। প্রবাসে থাকা বাংলাদেশিদের কেউ হয়তো এর সঙ্গে জড়িত। আমি আমার ছেলেকে সুস্থভাবে ফেরত চাই।’
রিয়াদের প্রবাসী সাইদুল ইসলাম সুমন জানান, সজীবকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘অপহৃত সজীবের বাবা থানায় এসে বিস্তারিত জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে