
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে বিএনপি।
আজ শনিবার ফেনী ও দাগনভূঞা উপজেলায় বন্যার্ত মানুষের মধ্যে পৃথক ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বন্যাদুর্গতদের খোঁজখবর নিচ্ছেন।
‘তিনি আমাদের সর্বস্তরের নেতা–কর্মীদের নির্দেশনা দিয়েছেন যে যত দিন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসিত না হবে, তত দিন পর্যন্ত যেন বন্যার্তদের পাশে থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হয়।’
এ সময় তাঁর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি এল রহমান, উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজান মিয়া সম্রাট, সমবায় দলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সদস্য রাজু, হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে যোগ দেন।
সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ–বিষয়ক সম্পাদক রাহেনা আক্তার রানু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ্ উদ্দিন, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন।

রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি রাখা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হুমায়ুন রোডে মনার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে...
৫ মিনিট আগে
পরকীয়ার অভিযোগ তুলে তিন মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে লাঠিপেটা করলেন পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ছগির হোসেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে...
৯ মিনিট আগে
টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
১৯ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
২১ মিনিট আগে