
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাবু শতাধিক কর্মী-সমর্থক নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফুলগাজী উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রদলে যোগ দেন তিনি।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক গোলাপ রসুল মজুমদার, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন প্রমুখ।
ছাত্রদলে যোগদানের বিষয়ে আবদুর রহিম বাবু বলেন, ‘আমি জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম। ১৬ মাস ধরে ফুলগাজী উপজেলায় ছাত্র সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার কাজে সন্তুষ্ট হয়ে এনসিপি আমাকে ফেনী জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক করে। তারা নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণের যে কমিটমেন্ট দিয়েছিল, তা রাখতে পারেনি, এটি অত্যন্ত দুঃখজনক।’
আবদুর রহিম বাবু আরও বলেন, ‘এনসিপি ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। আমি আগে থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী। বিএনপির রাজনীতি আমার কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমি জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে চাই।’
এ বিষয়ে বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে