
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তানজানিয়ার এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক নারীর নাম আমিনা শাবানি (৩৩)। তিনি তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা। বিজিবি জানিয়েছে, এক বছরে পরশুরামের নিজ কালিকাপুর ও বিলোনিয়া সীমান্ত এলাকা থেকে নাইজেরিয়া, সোমালিয়া, জাম্বিয়া ও সুদানের মোট ৯ নাগরিককে আটক করা হয়েছে।
বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের একটি দল পূর্ব নিজ কালিকাপুর গ্রামের মজুমদারবাড়ি মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আমিনা শাবানিকে আটক করা হয়।
এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান রোধ ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। আটক ওই নারীকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে