
ফেনীতে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিসে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে এসএ পরিবহন কুরিয়ারের মহিপাল শাখায় এই অভিযান চালানো হয়।
এ সময় আটক ব্যক্তিরা হলেন এসএ পরিবহন মহিপাল শাখার ম্যানেজার মো. আতিকুর রহমান (৩৭) ও সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেন (৩৫)। বিজিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহন মহিপাল শাখায় বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেসওয়াশ, আতশবাজিসহ দুজনকে আটক করা হয়। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।
এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, কুরিয়ারের গাড়ি থেকে জব্দ মালামাল ও ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম নেওয়ার জন্য ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি বর্তমানে নির্বাচন ডিউটিতে মোতায়েন থেকেও একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার, চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে