দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে দেশব্যাপী আজ বৃহস্পতিবার আধাবেলা (সকাল ৬টা থেকে বেলা ২টা) হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে গতকাল বুধবার রাত ৮টায় ফেনীতে মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট।
আহতরা হলেন ফেনী জেলা বাসদের সমন্বয়ক জসিম উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনীর আহ্বায়ক নয়ন পাশা, মার্কসবাদী নেত্রী রাইহান এ কমুসহ আরও অনেকে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনীর সাধারণ সম্পাদক মোবারক হোসেন জামসেদ বলেন, ‘আমরা মিছিল নিয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে প্রেসক্লাব হয়ে বড় মসজিদ এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা শুরু করে। আমাদের হাতে থাকা মশাল কেড়ে নিয়ে তারা সেগুলো দিয়ে আঘাত করেছে।’
বাসদ ফেনী জেলা সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, ‘আমরা ভেবেছিলাম তফসিল ঘোষণার পর পুলিশ অন্তত নিরপেক্ষ থাকবে। কিন্তু আজও পুলিশের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের ওপর এভাবে অতর্কিত হামলা করেছে।’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ বলেন, তাঁদের বিরুদ্ধে আনা হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনাস্থলে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না বলে দাবি করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিরাপত্তা দিয়ে তাদের উদ্ধার করেছে। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
২৫ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
৪০ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে