
ফেনীর সদর উপজেলায় বাসের ধাক্কায় ইশতিয়াক আহমেদ শান্ত (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি এক বন্ধুর নানার জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। আজ রোববার বিকেলে উপজেলার গোবিন্দপুরের ফেনী-সোনাগাজী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শান্ত গোবিন্দপুর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কবির আহম্মদের ছোট ছেলে। তিনি ফেনী সরকারি কলেজ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
জানা গেছে, বিকেলে ইশতিয়াক আহমেদ শান্ত তাঁর এক বন্ধুর নানার জানাজায় অংশ নিতে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বটতলা এলাকায় ফেনী-সোনাগাজী সড়ক পার হওয়ার সময় একটি বাস তাঁকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
শান্তর বন্ধু আমিনুল ইসলাম ফিরোজ বলেন, ‘বন্ধুর এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মানতে পারছি না। পড়াশোনার জন্য প্রবাসে চলে যাব বলে আজ সন্ধ্যায় শান্তর আমার সঙ্গে দেখা করতে ফেনী শহরে আসার কথা ছিল। ছেলে হিসেবেও শান্ত অত্যন্ত ভালো ছিল। পরিবারে দুই ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। এমন করুণ মৃত্যুতে সবাই শোকে স্তব্ধ।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসচালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। লিখিত অভিযোগের ভিত্তি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে