ফেনীর দাগনভূঞায় যুবলীগ কর্মীর হামলায় আহত যুবদল নেতা মারা গেছেন। নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন (৫০)। তিনি উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের খলিল ভূঞা বাড়ির আবু বকর ছিদ্দিকের ছেলে। গত রোববার সকালে নিহতের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
নিহতের মেয়ে সুমাইয়া আক্তার জানান, ‘আমার বাবা ২৩ ফেব্রুয়ারি সকালে আমাদের বাড়ির (খলিল ভূঞা বাড়ি) সামনের রাস্তায় দাঁড়ানো ছিলেন। তখন প্রতাপপুর গ্রামের মোমিন ব্যাপারী বাড়ির যুবলীগ কর্মী শামসুদ্দিন (২২), তার বাবা শাহ আলমসহ কয়েকজন এসে আমার বাবাকে এলোপাতাড়ি মারধর করে এবং জমিতে ফেলে দেয়।’
পরে এলাকার লোকজন তাঁকে অজ্ঞান অবস্থায় দেখে পরিবারে খবর দেন। পরিবারের লোকজন তাঁকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হলে তাঁকে ২৪ ফেব্রুয়ারি সেখান থেকে রিলিজ নিয়ে দাগনভূঞার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই প্রাইভেট হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ভূঞা বলেন, ‘নিহত বেলাল হোসেন ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বিএনপির ত্যাগী কর্মী। তাঁকে যারা মারধর করেছে, সেই শামসুদ্দিন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।’
দাগনভূঞা পপুলার হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন মাহাদী জানান, ‘নিহত ব্যক্তিকে যে মারধর করা হয়েছে, তা গোপন রেখেই ওই রোগী হাসপাতালে ভর্তি হয়। পরে আমি পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, তার পেটে গ্যাসের সমস্যা ও ফুসফুসে ইনফেকশন আছে। আমি তার মুখে খাবার বন্ধ করে নল দিয়ে খাবার দিয়ে থাকি। বিকেলে রোগীর মেয়ে আমাকে জানায়, তার বাবাকে মারধর করা হয়েছে। সে জন্য তার পুরো শরীরে ব্যথা। পরে আমি তাকে হালকা ব্যথার ওষুধ দেই।’
দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরা হাসপাতালে এসে তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি। ময়নাতদন্তের রিপোর্টের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে