
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা চালিয়ে জেনারেটর চুরির অভিযোগে মো. মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সোনাকান্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব। গ্রেপ্তার মিজানুর রহমান একই গ্রামের হারুনুর রশিদের ছেলে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ওই হামলায় পুলিশসহ প্রায় অর্ধশত মানুষ আহত হন এবং নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা নিহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়। হামলার পর নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলে বিক্ষুব্ধ জনতা।
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ওই রাতেই গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনকে আসামি করে একটি মামলা করেন। অন্যদিকে, ভক্ত রাসেল মোল্লা নিহতের ঘটনায় ৮ সেপ্টেম্বর রাতে তাঁর বাবা আজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ হাজার জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এই মামলায় হত্যা, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, চুরি ও জখমের অভিযোগ আনা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। নুরাল পাগলার দরবারে হামলার সময় তাঁর বাড়ি থেকে জেনারেটর চুরি করা হয়েছিল। ভিডিও ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় করা দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে