
দিনাজপুরের চিরিরবন্দর সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ১১০ জন এসএসসি শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। আজ রোববার প্রকাশিত ফলাফলে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন।
তথ্যমতে, চলতি বছর (২০২৪) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই লাখ ৪৪৪ জন। এর মধ্যে অংশ নিয়েছে এক লাখ ৯৮ হাজার ১৮৪ জন। আর বহিষ্কার হয়েছে ৬৬ জন। পাস করেছে এক লাখ ৫৫ হাজার ৪৩৫ জন। পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আসিফ জানান, সিটি স্কুলের পড়াশোনার পরিবেশ চমৎকার। এখানকার শিক্ষকেরা বেশ আন্তরিক। তাদের সহযোগিতা ও সঠিক দিক-নির্দেশনার কারণে তার কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হয়েছে বলে জানায় সে।
সিটি রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোকলেছুর রহমান বাবু বলেন, ‘শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের কারণে এই অবিস্মরণীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে