
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের একাধিক উপজেলায় উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আজ বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় আগাম ঈদের জামাত।
সকালে দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত। এতে ইমামতি করেন মাওলানা আব্দুর রাজ্জাক। আয়োজকেরা জানান, জেলায় এবার প্রায় ৫০টির মতো স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা আজ ঈদ উদ্যাপন করেছেন। পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদের সালাত আদায় করতে পেরে তারা আনন্দিত।
দিনাজপুর শহরের উপশহর, ফুলতলা, ইসলামবাগসহ জেলার বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হয় এসব জামাত। সব মিলিয়ে জেলার প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন:

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে