
দিনাজপুরের পার্বতীপুরে সুরাইয়া ইয়াসমীন (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার হলদিবাড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত পার্বতীপুর পৌরসভার সুরাইয়া পৌর শহরের মোজাফফরনগর মহল্লার হারুনুর রশিদের স্ত্রী।
পার্বতীপুর রেলওয়ে পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের ধারের একটি জমিতে ওই নারীকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তাৎক্ষণিক পার্বতীপুর রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। বেলা সাড়ে ১০টার দিকে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর পরিচয় শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সকালে প্রাতর্ভ্রমণে বের হয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন।
মৃতের স্বামী হারুন জানান, একসঙ্গে ফজরের নামাজ পড়ে দোয়া-দরুদ পড়ে তিনি হাঁটতে বের হন। অনেকক্ষণ বাড়িতে না ফেরায় তিনি খোঁজাখুঁজি করতে থাকেন। পরে লাশের খবর পান।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও উল্লেখ করেন তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে