
জলাশয়ের পানির ওপর ভেসে আছে সবুজ পাতার মাঝখানে সাদা, বেগুনি ও হালকা গোলাপি রঙের কচুরিপানা ফুল। দেখলে মনে হয়, ফুলের চাদরে ঢেকে গেছে জলাশয়। দিনাজপুরের ফুলবাড়ীতে নদীসহ খাল-বিল, পুকুরসহ বিভিন্ন জলাশয়ে এই ফুল ফুটে আছে। কচুরিপানা ফুলের এমন রূপ দেখে মুগ্ধ হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা।
উপজেলার ছোট যমুনা, তিলাই, ইছামতী নদীসহ বিভিন্ন পুকুর, ডোবা, নালায়, সড়কের পাশে মুক্ত জলাশয়ে এসব কচুরিপানার ফুল ভাসছে। সড়কের পাশ দিয়ে যেতে কচুরিপানার ফুল নজর কাড়ছে পথচারীদের। অনেকে প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরা বন্দী করে রাখছেন।
ফুলবাড়ী-কয়লাখনি সড়কের পাশে রসুলপুরে জলাশয়ে কচুরিপানা ফুলের সৌন্দর্য দেখতে মেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, ‘কচুরিপানা ফুলের গন্ধ না থাকলেও এর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। আমার সাত বছরের মেয়ে এই ফুল খুব পছন্দ করে। তার বায়নাতে এখানে আসা।’
বড়পুকুরিয়া কয়লাখনির পার্শ্ববর্তী কালুপাড়া গ্রামের জলাশয়ে একদল তরুণ-তরুণীকে ছবি তুলতে চোখে পড়ে। তাঁরা বলেন, কলেজ শেষে যাওয়ার পথে কচুরিপানা ফুলে মনকাড়া সৌন্দর্য তাঁদের মুগ্ধ করেছে। তাই এর সৌন্দর্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিতে ছবি তুলছেন তাঁরা।
উপজেলার শিবনগর ইউনিয়নের ত্রিমোহনী স্লুইসগেটে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। কয়েক দিনের টানা বর্ষণে বিভিন্ন জলাশয়ে আটকে থাকা কচুরিপানা স্রোতের টানে নদীতে এসেছে। এখানে ছোট যমুনা ও তিলাই নদীর সংযোগ স্থলে স্রোতের সঙ্গে সঙ্গে কচুরিপানারও মিলনমেলা উপভোগ করতে দেখা যায় অনেককে।
জানা গেছে, কচুরিপানা মুক্তভাবে ভাসমান একধরনের বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। দক্ষিণ আমেরিকায় এর আদি নিবাস। এটি বাংলাদেশের সবার কাছে কচুরিপানা, পানা, দল ইত্যাদি নামে পরিচিত। বর্ষাকালে বেশি জন্মায় ও দ্রুত বংশবৃদ্ধি করে নদী-নালা, খাল-বিল, হাওর-বাওর, পুকুর-জলাশয় ভরে তুলে। এটি অবাধ ভাসমান গুল্ম ও নিচে থেকে এক থোকা লম্বা গুচ্ছমূল, ওপরে খর্বিত কাণ্ডে কিছুটা চওড়া পাতা।
বাংলাদেশে কচুরিপানা একটি আগাছা। আগাছা হলেও এই উদ্ভিদটি মানুষ ও প্রকৃতির নানা উপকারে আসে। এটি দেশীয় মাছের বংশবিস্তার ও জলাশয়ের পানি ঠান্ডা রাখতে সহায়তা করে থাকে। কিছু কিছু মাছ এটিকে খাদ্য হিসেবেও গ্রহণ করে। এ থেকে তৈরি জৈব সার কৃষিকাজে রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। পানির ওপর কচুরিপানার স্তূপ করে এর ওপর সবজিও চাষ করা হয়।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে