
সদ্য ঘোষিত ফলাফলে দাখিলে অর্ধেকের কম পাস করায় দিনাজপুরের বিরামপুর উপজেলার ১৭টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল স্বাক্ষরিত এই নোটিশ দেওয়া হয়। এতে আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
জানা গেছে, এবার বিরামপুর উপজেলায় ২২টি মাদ্রাসার ছাত্রছাত্রী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে খয়েরবাড়ি দাখিল মাদ্রাসা থেকে ২৪ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করেনি।
এ ছাড়া মুকুন্দপুর ফাজিল মাদ্রাসা, কাটলা দাখিল মাদ্রাসা, দক্ষিণ শাহাবাজাপুর দাখিল মাদ্রাসা, পলিপ্রয়াগপুর দাখিল মাদ্রাসা ও বিরামপুর পৌরসভা দাখিল মাদ্রাসা ছাড়া বাকি ১৬ মাদ্রাসা থেকে অর্ধেকেরও কম শিক্ষার্থী পাস করেছে। এই ফলাফল বিপর্যয়ের উপযুক্ত কারণ দর্শানোর জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাদ্রাসাগুলোকে নোটিশ প্রদান করেছেন।
মাদ্রাসাগুলো হলো খয়েরবাড়ি দাখিল মাদ্রাসা, ঝানজার দাখিল মাদ্রাসা, বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা, হাবিবপুর দাখিল মাদ্রাসা, বিজুল কামিল মাদ্রাসা, আয়ড়া দাখিল মাদ্রাসা, চতুরপুর দাখিল মাদ্রাসা, খাঁনপুর দাখিল মাদ্রাসা, পুইনন্দা দাখিল মাদ্রাসা, ভবানীপুর দাখিল মাদ্রাসা, কানিকাটাল দাখিল মাদ্রাসা, দাউদপুর দাখিল মাদ্রাসা, বেপারীটোলা দাখিল মাদ্রাসা, চড়াইভিটা দাখিল মাদ্রাসা, চকশুলবান দাখিল মাদ্রাসা, বিরামপুর শালবাগান বালিকা দাখিল মাদ্রাসা এবং বিরামপুর আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে