হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ১০০ থেকে ১২০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. নওশের ওয়ান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরনবী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ নূর হোসেন হলের অভ্যন্তরে ভাঙচুর চালায়। এতে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়। এ সময় হামলায় সহকারী প্রক্টর মবিনুল ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পাশাপাশি তাঁদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও আনা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা ছাত্র পরিচয়ে সংঘবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ে হল ও কক্ষ দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র, লোহার রড, গাছের ডাল ও বাঁশের লাঠি নিয়ে বিভিন্ন সময়ে মহড়া ও অপতৎপরতা চালিয়ে আসছিল। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাঁরা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা সাত আসামি হলে ২৪ ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসেন, ২২ ব্যাচের তাসরিফ ইসলাম প্রান্তিক ও নাইমুর রহমান দুর্জয়, ২০ ব্যাচের শিক্ষার্থী আসিফ হোসেন কাফি ও সামিউল ইসলাম শামস, ২১ ব্যাচের শিক্ষার্থী মো. সোহেল রানা এবং ২২ ব্যাচের শিক্ষার্থী শাকির মাহমুদ।
হাবিপ্রবির প্রক্টর ড. মো. নওশের ওয়ান বলেন, ‘হামলা ও ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি জানান।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. নূরনবী বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে