
`বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বকে ধ্বংস করে দিচ্ছে মাদক। ভবিষ্যৎ প্রজন্মের যারাই উঠে আসছে, মাদক তাদের ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে না পারলে বাংলাদেশে নেতৃত্শূন্যতা দেখা দেবে। তাই এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।'
আজ শুক্রবার সকালে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে দিনাজপুর ম্যারাথন-২০২১-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
নাগরিক উদ্যোগ ও আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুর ইনস্টিটিউট থেকে ম্যারাথন শুরু হয়ে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। প্রায় ২১ কিলোমিটার দূরত্ব ১ ঘণ্টা ৮ মিনিটে অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেন আল আমিন। ১ ঘণ্টা ৫৮ মিনিট সময় নিয়ে দ্বিতীয় হন ইমরান আল হাসান এবং তৃতীয় স্থান অধিকার করেন আশরাফুল ইসলাম।

রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
১০ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১৫ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে