
দিনাজপুরের ঘোড়াঘাটে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন (৫০) নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। বাসটি দিনাজপুরের কান্তজিউ মন্দির পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের নিয়ে বগুড়ায় যাচ্ছিল। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আলমগীর হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে। তিনি বেসরকারি প্রতিষ্ঠান সিপি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা ভাড়া করা একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল। একই সময়ে রাণীগঞ্জ বাজার থেকে মহাসড়ক হয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আলমগীর হোসেন। বাসটি কলাবাড়ী নামক স্থানে পৌঁছালে একটি চাকার টায়ার বিকট শব্দে ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মোটরসাইকেলের চালক। খবর পেয়ে রাণীগঞ্জ বাজারে দায়িত্বরত পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক আলমগীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রূপম কণ্ডু বলেন, ‘রাত ৭টা ৫৫ মিনিটে রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। নিহত ব্যক্তির দুই পা এবং হাতে গুরুতর জখম রয়েছে। তিনি বুকেও আঘাত পেয়েছিলেন।’
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে একটি এলপিজি গ্যাস স্টেশনে বাসটি রেখে চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে