
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডে (এসজিএমসিএল) এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে পাথর উত্তোলন কার্যক্রম। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টার শিফট থেকে খনিতে পুরোদমে উত্তোলনকাজ শুরু হয়।
এর আগে শ্রমিকদের কিছু অনৈতিক ও অযৌক্তিক দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এর জেরে গত ২ জুলাই রাতে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানিয়া করপোরেশন লিমিটেড (জিসিএল) এক নোটিশের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য খনির কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিটিসির নিয়োগকৃত কিছু শ্রমিক ধর্মঘটের ডাক দেন এবং জোর করে অন্য শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেন। এতে ভূগর্ভস্থ খনির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। নিরাপত্তার শঙ্কায় বিদেশি বিশেষজ্ঞরাও খনিতে প্রবেশে অনীহা প্রকাশ করেন।
এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, খনি কর্তৃপক্ষ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা একাধিক বৈঠক করেন। এর ধারাবাহিকতায় বুধবার (৯ জুলাই) দুপুরে এক সমঝোতা বৈঠকে উভয় পক্ষ মতৈক্যে পৌঁছালে খনির পরিস্থিতি স্বাভাবিক হয়।
মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেন বলেন, ‘জিটিসি ও শ্রমিকদের মধ্যে সমঝোতার ভিত্তিতে আজ সকাল ৮টা থেকে পাথর উত্তোলন পুরোদমে শুরু হয়েছে। শ্রমিকেরাও কাজে যোগ দিয়েছেন।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে