
দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে সিমেন্টবাহী আরেকটি ট্রাক। এতে সিমেন্টবাহী ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঘোড়াঘাট পৌর এলাকায় চারমাথা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি বলেন, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার পরপরই সিমেন্টবাহী ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আটকেরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে বালুবাহী ট্রাকের চালক রিবুল হোসেন (৩২) এবং তাঁর সহকারী একই উপজেলার ফারাকপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জুয়েল রানা (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত আড়াইটার দিকে একটি বালুবাহী ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় বগুড়াগামী সিমেন্টবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিমেন্টবাহী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় সিমেন্টবাহী ট্রাকের চালকের সহকারী।
ওসি নাজমুল হক বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে