
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মহেশপুরে সাঁওতাল বিদ্রোহের স্মৃতি ভাস্কর্য ‘সিধু-কানু’ উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ সোমবার বিকেলে উপজেলার মহেশপুর আদিবাসী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে ভাস্কর্যটির উদ্বোধন করেন তিনি।
এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এই অঞ্চলে ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে যত আন্দোলন হয়েছে, আমাদের সেই আন্দোলনের প্রকৃত বিজয় অর্জন হয়েছে ১৯৭১ সালে মহান বিজয়ের মধ্য দিয়ে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, এই ভূখণ্ডকে মুক্ত করার জন্য ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, তিতুমীর, সিধু-কানুসহ সকলের চেতনা ধারণ করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাকে মুক্ত করেছিলেন। এই চেতনা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মহেশপুর আদিবাসী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পাল। অনুষ্ঠানে বক্তব্য দেন আদিবাসী নেতা ফাদার ড. মারকুস মুর্মু, সেফালিয়ান হাসদা, সানজিলা ফিলিপ হাসদা, মতিন হাসদা, ধলু হেম্ব্রম প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে