দিনাজপুরের কাহারোলে মিনি বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাহারোল উপজেলার ১৩ মাইল মোস্তফা পেট্রলপাম্পসংলগ্ন ঢাকা-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মাঝা কুমোরপুর গ্রামের লুৎফর রহমান ও সাবেক ইউপি মহিলা সদস্য আফরোজা বেগমের দ্বিতীয় ছেলে।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল ইসলাম জানান, দেলোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে দিনাজপুর মুন্সিপাড়ায় বড় ভাই আনোয়ার হোসেনের লাইব্রেরিতে যাচ্ছিলেন। পথে ১৩ মাইল গড়েয়া পেট্রলপাম্পে তেল নিয়ে মহাসড়কে ওঠার সময় রংপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী সুরুজ গ্রুপের কানতা এন্টারপ্রাইজের একটি মিনি বাস বিপরীত থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা আফরোজ সুলতানা লুনা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দেলোয়ার নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে