
বিভাগীয় পর্যায়ে রাজস্ব ও ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য দিনাজপুর জেলায় শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা। জেলার চৌকস অফিসার হিসাবে দায়িত্বপালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজ সোমবার দুপুরে এক বার্তায় ভূমি মন্ত্রণালয় জানায়।
একজন সৎ সরকারি অফিসার হিসেবে তিনি পার্বতীপুর উপজেলাবাসীর নিকট পরিচিত লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে অবৈধ বালু মহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, অবৈধ দখলবাজদের হাত থেকে সরকারি খাসজমি উদ্ধার করা, কম ভোগান্তিতে স্বল্প সময়ে ভূমি নামজারির ব্যবস্থা করা, মাদক ব্যবসায়ী, চোর, মাদক সেবীদের আইনের আওতায় এনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা ইত্যাদি। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তিনি করোনায় আক্রান্ত হন।
পার্বতীপুর উপজেলার সাধারণ জনগণ তাদের প্রতিক্রিয়া জানান, তিনি একজন সত্যিকারের জনবান্ধব এসিল্যান্ড। একজন যোগ্য ব্যক্তি, তিনি শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখে। উপজেলাবাসী তাঁর কর্মকাণ্ডে খুশি।
পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা ২০১৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি তথ্য বিভাগে মাস্টার্স সম্পন্নের পর ৩৫তম বিসিএসে ২০১৭ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরিতে যোগদানের পর তিনি যশোর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালনের পর ২০২০ সালে ২৭ জুলাই পদোন্নতি পেয়ে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা এবং সবশেষে ২০২১ সালের ৮ আগস্ট দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন।
প্রীতম সাহা সততা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জনগণের সেবার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। দায়িত্ব পালনকালে সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য আজকের এই কৃতিত্ব অর্জন করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আগামীতে দেশ সেরা কর্মকর্তা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩৪ মিনিট আগে