
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ ইন্দোনেশীয় নাগরিকের মরদেহ ৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ৬ সকাল সাড়ে ৮টার দিকে ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের করতোয়া নদীর কুলানন্দপুরঘাটে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃতের নাম ফাইজির রহমান (৪৮)। তিনি তাবলিগ জামায়াতের সাথি হয়ে বাংলাদেশে এসেছিলেন। তাবলিগের কয়েকজন মুসল্লি কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছেন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে তাবলিগের ৩-৪ জন মুসল্লি নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে ফাইজির নিখোঁজ হয়ে যান। গোসল করতে নামা অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে বাহিনী দুটির সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আমরা নিশ্চিত দুর্ঘটনায় কবলিত হয়ে ওই মুসল্লি মারা গেছেন। যেহেতু নিখোঁজ ব্যক্তি বিদেশি নাগরিক। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাবলিগ জামায়াতের দায়িত্বশীল ব্যক্তিরা ইন্দোনেশীয় দূতাবাসে যোগাযোগ করেছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দূতাবাসের প্রতিনিধি ঘটনাস্থলে আসার কথা। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে