
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নয়ন রায় (২০) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ শুক্রবার সকালে ফুলবাড়ী রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে রেলওয়ে ২০ নম্বর ব্রিজ এলাকার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
মৃত নয়ন রায় উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর (মালিপাড়া) গ্রামের বৈসাগু রায়ের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নয়ন রায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। সন্ধ্যার পর থেকে তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। অনেককে মোবাইল নম্বর দিয়ে খোঁজ রাখতে বলা হয়। শুক্রবার সকালে এক ব্যক্তি ফোন করে তার বাবাকে জানান, রেললাইনের পাশে এক যুবকের কাটা মরদেহ পড়ে আছে। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন এবং বাড়িতে নিয়ে আসেন।
দাদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য শক্তি রানী জানান, নেশাগ্রস্ত হওয়ার পর থেকেই নয়নের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। সে প্রায় সময় বাবা-মাকে মারধর করত। একপর্যায়ে পরিবারের অভিযোগে তাকে জেলে পাঠানো হয়। এরপর তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এবং পরে পাবনা মানসিক হাসপাতালেও চিকিৎসার জন্য পাঠানো হয়। সম্প্রতি তার মানসিক অবস্থা আবারও খারাপ যাচ্ছিল। বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফেরেনি। পরদিন সকালে রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর মৃতের বাড়িতে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে