
দিনাজপুরের নবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে রাতুল ইসলাম রাজ (২০) নামে তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিঘিরত্না এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাতুল ইসলাম উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও গ্রাম ভাদুরিয়া এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি মোটরসাইকেলটির চালক ছিলেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, দুর্ঘটনায় রাতুল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। উপজেলার ভাদুরিয়া এলাকার মহাসড়কে দিঘিরত্না এলাকায় ট্রাক ওভারটেকিং করে আসার সময় অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় রাতুলকে পাশের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মৃত্যুর আগে লিখে যাওয়া নিজের ফেসবুক প্রোফাইল বায়োতে পোস্ট নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। বায়ো পোস্টে রাতুল ইসলাম নিজের বাইকের প্রতি দুর্বলতার কথা উল্লেখ করে লিখেছেন ‘কোনো মেয়ে আমাকে এসএমএস দেবেন না, আমি নারীতে আসক্ত না, বাইক এ।’
রাতুলের বন্ধু এনামুল মন্ডল আজকের পত্রিকাকে বলেন, রাতুলের মাত্র সাড়ে ৪ মাস হলো বিয়ে হয়েছে। রাতুল ছোট থেকেই বাইক পছন্দ করত, বিভিন্ন সময় বাইক নিয়ে তার কাছে অভিব্যক্ত শুনেছি। রাতুল খুব ভালো বাইক চালাতো, গতকাল ঘনকুয়াশা ছিল তাই এমন দুর্ঘটনা হয়েছে।’
ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আনিছুর রহমান রাব্বু জানান, আজ শুক্রবার বাদ জুমা তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে