
দারিদ্র্যের মাঝেও অদম্য ইচ্ছাশক্তি আর সৃজনশীল চিন্তা কাজে লাগিয়ে ছোট আকারের খেলনা ’বিমান’ তৈরি করেছেন দিনাজপুরের খানসামার এক কিশোর। মাত্র ১৭ বছর বয়সে তৈরি করা তাঁর বিমান আকাশে ওড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খানসামার ভেড়ভেড়ী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের অনুকূল রায় সম্প্রতি আংগারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন। শনিবার বিকেলে তিনি নিজ হাতে বানানো বিমান ‘দ্য রয়েল স্কাই-১১০’ আকাশে উড়িয়ে সবাইকে তাক লাগান। প্রায় এক কিলোমিটার দূরত্বে টানা ১০ থেকে ১৫ মিনিট উড়তে সক্ষম বিমানটি দেখতে ভিড় করেন শতাধিক মানুষ, শিক্ষার্থী ও শিশু-কিশোর।
অনুকূলের বাবা রনজিৎ রায় পেশায় কাঠমিস্ত্রি। সীমিত সামর্থ্যের মধ্যে বাবার সহায়তায় প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে তৈরি হয়েছে বিমানটি। কর্কশিট দিয়ে বানানো কাঠামোর সঙ্গে তিনি জুড়েছেন রেডিও কন্ট্রোলার, লিপো ব্যাটারি, প্রপেলার, স্পিড কন্ট্রোলার, বিএলডিসি মোটর, কার্বো মোটর, ছোট ফ্যান ও চাকা। সবকিছু রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।
অনুকূল বলেন, ‘ছোটবেলা থেকেই বিজ্ঞান-প্রযুক্তির প্রতি কৌতূহল কাজ করে। প্রায় দুই বছরের গবেষণা ও পরীক্ষার পর অবশেষে বিমান ওড়াতে সক্ষম হয়েছি। সঠিক সহযোগিতা পেলে আরও বড় কিছু করা সম্ভব।’
রনজিৎ রায় বলেন, ‘সামর্থ্য সীমিত হলেও ছেলের স্বপ্নপূরণে পাশে থাকার চেষ্টা করি। সম্প্রতি বিমান তৈরি করায় এলাকায় সাড়া পড়েছে। সংশ্লিষ্টরা নজর দিলে ছেলের স্বপ্ন আরও বড় পরিসরে বাস্তবায়িত হবে।’
স্থানীয় শিক্ষক পরান চন্দ্র রায় বলেন, ‘এমন উদ্ভাবনীতে এলাকাবাসী গর্বিত। তরুণদের বিজ্ঞান-প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ খুবই সহায়ক।’
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, ‘অনুকূলের এই উদ্ভাবনী সাফল্য প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করা হবে।’
স্থানীয়দের মতে, অনুকূলের এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো উপজেলার তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। সংশ্লিষ্টদের ইতিবাচক নজর পেলে তাঁর স্বপ্ন আরও বড় জায়গায় পৌঁছাবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে