
দিনাজপুরের পার্বতীপুরে সেনাবাহিনীর পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক আনসার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও পাঁচজন যাত্রী। আজ শনিবার পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পার্বতীপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আনসার সদস্যের নাম তৈয়ব আলী (৪৮)। তিনি লালমনিরহাটে হাতিবান্দা উপজেলার গিড্ডমারী দোয়ানী এলাকার হানিফ আলীর ছেলে। আহত ব্যক্তিরা হলেন রংপুরের তারাগঞ্জের লালমিয়া (৫৬), তাঁর স্ত্রী রুবিনা বেগম (৪০) ও বোন ফাতেমা আক্তার (৩৪), পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের হরিরামপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে নুর আলম (৫৬) এবং চিরিরবন্দরের শামসুল ইসলামের ছেলে ফাইম ইসলাম (৩৮)।
জানা গেছে, আজ বিকেল সাড়ে ৪টার দিকে সৈয়দপুর থেকে পার্বতীপুরের দিকে আসছিল সেনাসদস্য বহনকারী একটি পিকআপ। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই অটোরিকশাটি সৈয়দপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তৈয়ব আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় ১ ঘণ্টা ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।
এ বিষয়ে ওসি আব্দুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৭ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে