
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) ২৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শুক্রবার ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে। ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা দেশের যেকোনো সীমান্ত এলাকা দিয়ে পাশের দেশে পালাতে পারে এবং একই সঙ্গে ভারত থেকে সন্ত্রাসী গ্রুপ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের শঙ্কা রয়েছে মর্মে নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে জানা গেছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সীমান্ত এলাকায় এ ধরনের গমনাগমন প্রতিরোধে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত হিসেবে ১০টি টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া ফুলবাড়ী শহরের ঢাকা মোড়, বিরামপুর শহর ও মোহনপুর ব্রিজ এলাকায় তিনটি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে যানবাহন তল্লাশি করা হচ্ছে।’
ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ‘সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন তল্লাশি ও যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের ওপর বিশেষ নজরদারি অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ২৯ ব্যাটালিয়নের সব সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে