
দিনাজপুরের বিরল সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হেফাজতে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর ইসলাম।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়ার ৩২০/৯ এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছিল।
বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিরা হলেন ধর্মজৈন এলাকার বাসিন্দা এনামুল হক (৪৫) ও বনগাঁও এলাকার মো. মাসুদ রানা (২২)। অন্যদিকে বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিকেরা হলেন অবিনাশ (২০) ও ক্ষিতিস (৩০)।
ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর ইসলাম বলেন, ‘দুপুরে সীমান্ত থেকে দুজনকে বিএসএফ ধরে নিয়ে যায়। পরে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে দুজন ভারতীয়কে ধরে আনেন। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা কথা হয়েছে। তাদের হস্তান্তরের বিষয়টি নিয়ে বিএসএফ আশ্বাস দিয়েছে বলে জানতে পেরেছি।’
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানি না। সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।’
তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে