দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় জোবায়ের (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যানচালক সিলবানুস সরেন (৪২)। গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টায় উপজেলার ৬ নম্বর দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের একজন নওমুসলিম এবং বিরামপুর উপজেলার প্রাণনাথপুর গ্রামের মৃত রাম হেম্ব্রমের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টায় দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আহাদ পরিবহনের একটি নৈশকোচ ফুলবাড়ী উপজেলার ৬ নম্বর দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ভ্যানচালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী নওমুসলিম জোবায়ের আহম্মেদ (আগের নাম জোসেফ) মৃত্যুবরণ করেন।
আহত হন ভ্যানচালক সিলবানুস সরেন। তিনি বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের সোনাজুড়ি গ্রামের সিমন সরেনের ছেলে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ ও উপজেলা সহকারী কমিশনার সামিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁদের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে