
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান সিংড়া শালবনের ভেতরে আগুন লেগে ৭ হেক্টর জমির বেতগাছ পুড়ে গেছে। আজ সোমবার দুপুরে বনের উত্তর প্রান্তে বেতবাগান অংশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা গয়া প্রসাদ পাল জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগুনে বনের ৭ হেক্টর জমির বেতবাগান পুড়ে গেছে।
গয়া প্রসাদ পাল আরও জানান, ‘দুপুরে বন বিভাগের কর্মীরা টহলরত অবস্থায় বেতবাগানে আগুন জ্বলতে দেখেন। পরে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লেগেছে বা আগুনের উৎপত্তি কীভাবে হলো, তা জানা যায়নি। আমরা আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছি। তবে বড় কোনো গাছ পুড়ে যায়নি।’
বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বনের উত্তর প্রান্তে বেতবাগানে আগুন লাগে। বড় গাছের তেমন কোনো ক্ষতি হয়নি। ছোট গাছগুলো বেশি পুড়েছে। আমরা এখনো পুড়ে যাওয়া গাছের সংখ্যা ও ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারিনি।’
বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে সিংড়া শালবনের অবস্থান। দিনাজপুর সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, ৮৫৯ দশমিক ৯৩ একর জমি নিয়ে সিংড়া শালবন। ১৮৮৫ সালে এই অঞ্চলকে বন বিভাগে অধিভুক্ত করা হয়। পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে বন বিভাগের অধীনে নিয়ে গেজেট প্রকাশ করা হয়। ২০১০ সালে বন বিভাগ এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। শালগাছ ছাড়াও এই বনে রয়েছে জারুল, তরুল, শিলকড়ই, শিমুল, মিনজীরি, সেগুন, গামারি, আকাশমণি, ঘোড়ানিম, সোনালু, গুটিজাম, হরীতকী, বহেড়া, আমলকী, বেতসহ বিভিন্ন রকমের উদ্ভিদ, লতাগুল্ম, ভেষজ ও ফুলের গাছ।

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৬ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী অপেক্ষাগারে শত শত যাত্রী। সবার চোখে–মুখে হতাশা, উদ্বেগ, অনিশ্চয়তা। তাঁদের কেউ এসেছেন দ্বিতীয় দিনের মতো, কেউ বা অপেক্ষা করছেন কয়েক ঘণ্টা ধরে। সঙ্গে আছেন বিদায় জানাতে আসা স্বজনেরা। তাঁরা সবাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের যাত্রী।
২৯ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. গোলাম কিবরিয়াকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (২ মার্চ) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া।
১ ঘণ্টা আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
১ ঘণ্টা আগে