
দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের আট ঘণ্টা পর মুশফিকা জান্নাত (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাপাড়া এলাকার ঢেপা নদী থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুশফিকার মরদেহটি উদ্ধার করা হয়।
মুশফিকা উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী গুচ্ছ গ্রামের মাসুদ রানার মেয়ে।
নিহত শিশুকন্যার চাচা তরিকুল ইসলাম জানান, গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে নিখোঁজ হয় মুশফিকা। পরে পরিবারের লোকজন সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে রাতে নৌকা নিয়ে নদীতে খোঁজাখুঁজিতে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সাদুল্লাপাড়া এলাকায় উদ্ধার করে রাতেই দাফন সম্পন্ন করা হয়েছে।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মসলেম উদ্দিন জানান, শিশুকন্যাটি নিখোঁজের খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে গিয়ে তৎপরতা চালিয়ে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে এ বিষয়ে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে শিশু মুশফিকাকে উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে