
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. মবিনুল ইসলামের ওপর শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি দিনাজপুর-দশমাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা।
অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ও আইআরটি পরিচালক ড. আলমগীর হোসেন, অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. সাইফুল হুদা। কর্মসূচির সমাপনী বক্তব্য দেন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান রতন।
বক্তারা বলেন, একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকদের নিরাপত্তা ও স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হবে।
তাঁরা আরও বলেন, বিশ্ববিদ্যালয় হবে নিরাপদ শিক্ষার স্থান। শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, সহকারী প্রক্টরের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে গেলে আবরার ফাহাদ হলের কয়েকজন উচ্ছৃঙ্খল শিক্ষার্থীর হামলায় মো. মবিনুল ইসলাম আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে