দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের আন্দিয়া পুকুরপাড় গ্রামের নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ওই গৃহবধূর নাম আয়েশা বেগম (২৭)। তিনি ওই ইউনিয়নের আন্দিয়া পুকুরপাড় গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
ওই গৃহবধূর প্রতিবেশীরা জানান, গ্রামটিতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে দীর্ঘদিন থেকে বসবাস করছিলেন আয়েশা। আজ সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়নায় ফাঁস দেওয়া মরদেহ দেখতে পায় গ্রামবাসী। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী রবিউল বলেন, ‘আমার স্ত্রী দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিল। নানা রকমের রোগ লেগেই থাকত। চিকিৎসা করেও কোনো সুফল মিলছিল না। মাথার সমস্যা থাকায় সে আত্মহত্যা করেছে।’
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে