
দিনাজপুরের নবাবগঞ্জে গবাদিপশুবাহিত তড়কা (অ্যানথ্রাক্স) রোগের বিস্তার রোধে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া জবাই না করতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অ্যানথ্রাক্স রোধে উপজেলার মাংস প্রক্রিয়াজাতকারীদের নিয়ে এক জনসচেতনতামূলক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি নবাবগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী রংপুরের বিভিন্ন উপজেলায় অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাবে উপজেলার বিভিন্ন হাটবাজারে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া পশু জবাই করায় এ রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করে এ সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।
সভায় হাটবাজারগুলোতে মাংস প্রক্রিয়াজাতকারীদের রোগের বিস্তার রোধে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া তাঁদের স্বাস্থ্যঝুঁকির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়।
অ্যানথ্রাক্স রোগের বিভিন্ন উপসর্গ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, তড়কা বা অ্যানথ্রাক্সে আক্রান্ত গরুর সংস্পর্শে মানুষের ক্ষতস্থানের মাধ্যমে দ্রুত জীবাণু ছড়ায়, প্রথমে জ্বর এবং পরে কয়লার মতো নাক, মুখ ও মলদ্বার দিয়ে রক্ত বের হতে পারে। এতে বেশির ভাগ পশুই জীবাণুর শুরুতে মারা যায়। তবে আক্রান্ত পশুকে কোনো কাটাছেঁড়া না করে ১০ ফুট গভীর গর্তে পুঁতে রাখার নির্দেশনা দেন তিনি।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান, উপজেলা বিট কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাজমুল হুদা, প্রেসক্লাবের সভাপতি মো. মতিয়ার রহমান প্রমুখ।
ইউএনও জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উপজেলার মাংস প্রক্রিয়াজাতকরণে যাঁরা যুক্ত, তাঁদের নিয়ে অ্যানথ্রাক্স রোগের জীবাণু প্রতিরোধে নানা রকম সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া কোথাও পশু জবাই হলে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করার বিষয়ে অবগত করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে