দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুতায়িত আরাফ (১৩) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার সুজলপুর ইউনিয়নের মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আরাফ মদনপুর গ্রামের মাহফুজুর রহমান বাবুর মেজো ছেলে। সে আমতলী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরাফের চাচা আইনুল হক জানান, ঘরের বেড সুইচের তারে হাত দিলে আরাফ বিদ্যুতায়িত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নবী হোসেন বলেন, আরাফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
আমতলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব বলেন, ‘আরাফ মেধাবী ও বিনয়ী ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবু সাঈদ রয়েল জানান, সোমবার (১৬ জুন) সকাল ১০টায় জানাজা শেষে আরাফকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে