
দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পরে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের তাপবিদ্যুৎ কেন্দ্র আবাসিক গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ওই শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল ফাহিম (১৫)। সে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকির পাড়া গ্রামের মাসুমের ছেলে। ফাহিম দশম শ্রেনির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, ফাহিম শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বিকেলে তাকে তাপবিদ্যুৎ কেন্দ্র আবাসিক গেটসংলগ্ন রেললাইনের পাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। সন্ধ্যা ৭টার দিকে রেলের ৩৬৮/৪ নম্বর খুঁটির কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবার সূত্রে পুলিশ জানায়, ফাহিম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। কয়েক মাস আগে বাড়ি থেকে নিখোঁজও হয়। পরে ঢাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পার্বতীপুর রেল থানার ওসি সাকিউল আযম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিনা ময়নাতদন্তে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে