
দিনাজপুরের নবাবগঞ্জে ডোবায় পড়ে সিনহা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ভাদুরিয়ার দিঘীরত্না গ্রামে এ ঘটনা ঘটে। সিনহা ঐ গ্রামের সুজন মিয়ার মেয়ে এবং শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আনিছুর রহমান রাব্বু জানান, শিশু সিনহাসহ তিন শিশু বাড়ির পাশের বাগান থেকে আম কুড়িয়ে ধুতে পাশে থাকা ডোবায় যায়। আম ধুয়ে ডোবা থেকে উঠতে গিয়ে সিনহা পা পিছলে পড়ে যায়। পরে বাকি দুই শিশুর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ডোবা থেকে সিনহাকে উদ্ধার করে পার্শ্ববর্তী দলারদরগা কে এইচ এম মেমোরিয়াল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ‘ডোবায় পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। কুড়িয়ে পাওয়া আম ধুতে গিয়ে বাড়ির পাশে থাকা ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। লাশ দাফনের জন্য পরিবারের নিকট দেওয়া হয়েছে।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে