
এমপিরা সবাই রাজনীতি করলে শিক্ষার পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘যদি শিক্ষক নিয়োগে আমাদের কোনো দুর্বলতা থেকে থাকে, আর এমপিরা যদি সকলে মিলে রাজনীতি করেন, তাহলে শিক্ষার পরিবেশ থাকবে না। আমরা সকলে চাই আগামীর বাংলাদেশ; এর কারিগর হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।’
আজ শুক্রবার দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) আয়োজিত ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘উন্নত বিশ্বে দিন দিন জনসংখ্যা কমছে। সেখানে আমাদের দেশে জনসংখ্যা বেড়েই চলছে। আমরা অবশ্যই এই জনসংখ্যা বৃদ্ধিকে আশীর্বাদ হিসেবে নেব। কারণ, উন্নত বিশ্বে যেটার অভাব রয়েছে, সেটা আমাদের দেশে পর্যাপ্ত রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর অভাব নেই। সুতরাং আমরা যদি সঠিকভাবে বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের তৈরি করি, তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর এক নম্বর মানবসম্পদে ভরপুর দেশ।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি চাই এই বিশ্ববিদ্যালয়গুলো ঢাকার বাইরে রয়েছে, ঢাকার চাইতে তাদের ভালো করার বেশি সুযোগ রয়েছে। এখানে ন্যাচারাল ডিস্টার্ব কম এবং কোয়ালিটি স্টুডেন্টরা ঢাকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকালকার দিনে স্টান্ডার্ডাইজেশন হয়, ইউনিভার্সিটি থ্রু দ্য রেইটিংস। রেটিংস যে ইউনিভার্সিটি বেশি বাড়াতে পারবে, তারা থাকবে। আমি ভিসি, ইউনিভার্সিটি প্রশাসন দেখি কীভাবে তারা এডুকেশনকে ডেভেলপ করে। এগুলোর খতিয়ান আমি তৈরি করছি। আমি মন্ত্রণালয়ের এসিআর বানাচ্ছি।’
শিক্ষক নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা হয়ে থাকেম আমি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব। কোনো শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। শিক্ষকদের মেধাবী হতেই হবে। এর কোনো বিকল্প আমাদের কাছে নেই।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে। তোমাদের দিকে তাকিয়ে আছে অভিভাবক। সুতরাং আজকের পর থেকে যত দিন এই বিশ্ববিদ্যালয়ে থাকবে, প্রতিটি মুহূর্তকে লেখাপড়ার কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, এই মুহূর্তটিই তোমাদের আগামীর ভবিষ্যৎ গড়ে দেবে। এই মুহূর্তটিই তোমাদের আগামীর বাংলাদেশের জন্য সহায়ক হবে।’
উপাচার্য ড. মো. এনামউল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম, সাদিক রিয়াজ পিনাক, সৈয়দ জাহাঙ্গীর আলম, রাইয়ান সিরাজী, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, প্রোভিসি ড. শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ট্রেজারার জাহাঙ্গীর কবির, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে