রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মহানগর এলাকায় মোট ২২৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘রংপুর সিটি করপোরেশনে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ভোটের আড়াই ঘণ্টা অতিবাহিত হওয়া সময়ের মধ্যে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’ শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিসি ক্যামেরা দিয়ে ঢাকায় বসে রসিক নির্বাচন মনিটরিং করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক। সিসিটিভির মাধ্যমে মনিটরিং করছি। ট্যাবের মাধ্যমে কক্ষে কক্ষে মনিটরিং করছি।’
বেলা ১১টা ১০ মিনিটে হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা বলেছি, এখন পর্যন্ত যথেষ্ট ভালো হয়েছে। আমরা দেখি, যখন ভোট কার্যক্রম শেষ হবে, তখন আপনারা জানবেন আমরাও জানব।’
ভোটে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমের) ধীরগতির বিষয়টি আপেক্ষিক উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘শেষ পর্যন্ত দেখতে হবে কতজন লোক ইভিএমে ভোট না দিয়ে চলে গেছে। আমরা সেটা মূল্যায়ন করব। আমাদের কাছে যদি তথ্য আসে ব্যাপকসংখ্যক ভোটার ধীরগতির কারণে ভোটই দিতে পারেননি, তখন সেটাকে আমরা সিরিয়াসলি গ্রহণ করব।’
ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে ২২৯টি কেন্দ্রে ১ হাজার ৮০৭টি সিসি ক্যামেরা স্থাপন করেছে ইসি। গাইবান্ধা-৫ উপনির্বাচনে সাংবাদিকেরা মনিটরিং রুমে অবাধে প্রবেশ করতে পারলেও এবার সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত করছে আউয়াল কমিশন।
নির্বাচনে ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ভোটে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ১৬ জনের ফোর্স। আর সাধারণ কেন্দ্রে রয়েছে ১৫ জনের ফোর্স।
ভোটের মাঠে খাতা-কলমে মেয়র পদে প্রার্থী ৯ জন। তবে স্থানীয় ভোটাররা বলছেন, প্রার্থী ৯ জন হলেও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তিন প্রার্থীর মধ্যে। তাঁরা হলেন সদ্য বিদায়ী মেয়র জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল)। আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা)। আর স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) লতিফুর রহমান মিলন (হাতি)। তবে শেষ পর্যন্ত লড়াইটা গড়াবে মোস্তফা আর ডালিয়ার মধ্যে।
অন্য ছয় প্রার্থী হলেন বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান (মশাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু (দেয়ালঘড়ি), জাকের পার্টির খোরশেদ আলম খোকন (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (ডাব), মেহেদী হাসান বনি (হরিণ)।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘ধরবেন, ধরে ধরে আমাদের বলবেন।’
৩৯ মিনিট আগে
ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের মালামাল কিনতে অস্বীকৃতি জানানোয় এক ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীসহ কয়েকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে আজ সোমবার (১৫ জুন) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
২ ঘণ্টা আগে