
রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে হোসনে আরা আক্তার (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সবুজবাগ রাজরবাগ জোড়া মসজিদ গলির বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
হোসনে আরা শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার রশীদ দেওয়ানপুর গ্রামের মো. জামাল মিয়ার মেয়ে। সবুজবাগ রাজারবাগের বাসার ছয়তলায় ভাড়া থাকতেন।
হোসনে আরার বোন সুফিয়া আক্তার জানান, তাঁর বোন কিছু করতেন না। প্রায় সারা দিন বাসাতেই থাকতেন। পাঁচ বোনের মধ্যে হোসনে আরা দ্বিতীয়। তাঁর বিয়ের ব্যাপারে কথা চলছিল। কিন্তু তিনি এখন বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। এরপর থেকে মন খারাপ করে থাকতেন।
আজ সকালে বাবা আরেক ছোট বোনকে নিয়ে বাজারে যার। ফিরে এসে হোসনে আরার কক্ষ ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন হোসনে আরা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরন জানান, খবর পেয়ে সকালে সবুজবাগের বাসা থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই তরুনী ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিলেন। পরিবার সদস্যদের কাছ থেকে জানতে পেরেছেন, বিয়ের কথাবার্তা নিয়ে মন খারাপ ছিল তাঁর। এই কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৬ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১২ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে