কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও সিরাজদিখানের কোল ঘেঁষে ধলেশ্বরী নদীতে দীর্ঘ ৩০ বছর পর অনুষ্ঠিত হলো দৌলতপুরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ। দৌলতপুর দেশি-প্রবাসী যুবসমাজ ও এলাকাবাসীর আয়োজনে শুক্রবার দুপুর থেকেই নদীর দুই পাড়ে ভিড় করে হাজারো দর্শনার্থী।
বেলা ৩টার দিকে শুরু হওয়া প্রতিযোগিতায় দুই ক্যাটাগরির ৯টি নৌকা অংশ নেয়। বড় নৌকা বিভাগে সিরাজদিখান বাড়ৈখালীর শেখ খোকনের দল এবং কোষা নৌকায় শ্রীনগরের টাইগার চ্যাম্পিয়ন হয়।
বাইচ দেখতে শিশু থেকে প্রবীণ সবার উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
দর্শনার্থীরা বলেন, বহু বছর পর এমন আয়োজনে অঞ্চলজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। পরে বিজয়ীদের হাতে মোটরসাইকেল ও ফ্রিজ তুলে দেন অতিথিরা।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে